Breaking News

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাকের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয় । জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি নেছার হোসেন শফি, যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম প্রমূখ।

এসময় প্রধান অতিথি বলেন,দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি বেছে নেবে। কিন্তু একটি রাজনৈতিক দল বট বাহিনী ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটের মাঠকে জনগণের জন্য অনিরাপদ করে তুলছে। এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। দেশের মানুষ এখন জেগে উঠেছে। ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। বিএনপি চায় যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচনে যেতে চায়।

তিনি আরো বলেন,একটি মহল বিএনপির নাম ব্যবহার করে বিভিন্নভাবে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।
টিকটক ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বট বাহিনী ষড়যন্ত্র করে পায় পা দিয়ে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।সবশেষে
তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক, সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচন চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com