
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা সদরের বিসিক শিল্পনগরী মোড় থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে নেতাকর্মীরা। এরপরে মিছিলটি তালতলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে শহরের আমতলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ সময় বিক্ষোভকারীরা আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে মনোনয়ন দাবি জানান।একই সাথে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবি জানান । দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
