শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

Spread the love

রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার সময় শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের ছাবের মিস্ত্রির বাড়ি লাগুয়া মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুর থেকে বস্তায় ভর্তি হাসুয়া গুলো উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকিপুর গ্রামের ছাবের মিস্ত্রির বাড়ি লাগুয়া মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুরের বস্তায় ভর্তি ৩৪ পিস হাসুয়া উদ্ধার করা হয়। পরিত্যক্ত ওই পুকুরে হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com