Breaking News

শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, মন্ত্রিসভাকে বলেছেন ট্রাম্প: পলিটিকো

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ককে সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব দেন। এরপরই তিনি কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দেন। সম্প্রতি রিপাবলিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন ব্যক্তির বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।

বুধবার (০২ এপ্রিল) ইলন মাস্কের সরে যাওয়া নিয়ে প্রেসিডেন্টের ওই বক্তব্য সম্পর্কে অবগত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইলন মাস্ক এখন তার ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তায় একটি ভূমিকা পালন করবেন। মাস্ক ও তার বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি দুজনই এ বিষয়ে একমত হন যে মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে।

ডিওজিইর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু চঞ্চল মনোভাবের কারণে ট্রাম্প প্রশাসনের ভেতরের লোকজন এবং প্রশাসনের বাইরের অনেক মিত্র মাস্ককে অপছন্দ করা শুরু করেন। তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে। অন্যদিকে বিশ্বের শীর্ষ এই ধনীকে সম্পদের পরিবর্তে রাজনৈতিক দায় হিসেবে দেখতে শুরু করেন ট্রাম্পের দলের রাজনীতিবিদেরা।

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মাঝেমধ্যে তাকে হয়তো হোয়াইট হাউসে দেখা যাবে।

গত জানুয়ারিতে ইলন মাস্ক সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠান।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com