Breaking News

যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই পথে হাঁটছে: ফয়জুল করীম

Spread the love

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘যে স্লোগান একসময় আওয়ামী লীগের ছিল, এখন সেই স্লোগান বিএনপি দিচ্ছে। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপিও সেই ধ্বংসের পথে হাঁটছে।’বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাত্র-জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন। পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।’বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রথমে গণতন্ত্র কী, তা জানতে হবে। বিরোধীদলের দায়িত্ব গঠনমূলক সমালোচনা করা। ইসলামী দলগুলোকে নিয়ে অভিযোগ থাকলে প্রমাণ দিন, মিথ্যা অপবাদ দিয়ে নয়।’ছাত্রদের স্লোগান নিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে। চাঁদা তুলে লন্ডনে পাঠানোর অভিযোগ আমার নয়, কিন্তু এখন জনগণ বিএনপিকে চাঁদাবাজ-টেন্ডারবাজ বলছে—এটা বিএনপিকে ভাবতে হবে।’তিনি আরও বলেন, ‘একসময় শেখ হাসিনার বাহিনী নিজেদের অপ্রতিরোধ্য মনে করত, কিন্তু তারাও এখন নেই। যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, তারা সমালোচনাও সহ্য করতে পারে না।’সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল করীম আকরাম, অধ্যাপক ডা. নাছির উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা আসাদুজ্জামান সোহেল, খেলাফত মজলিস নেতা মাওলানা আবু তাহের প্রমুখ। সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।

 

About dainiksatkhira24

Check Also

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— জামায়ত আমির

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com