Breaking News

ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না: সারজিস আলম

Spread the love

ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এই কঠোর বার্তা দেন।

নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে যারা ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করবে, তাদের মনে রাখতে হবে—এমন কোনো হাত আর থাকবে না। ক্ষমতার দাপট দেখিয়ে যারা অতীতে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দেন তিনি।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, আপনারা অতীতে যেভাবে প্রশাসন ও ক্ষমতার অপব্যবহার করে এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন, সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকার বা সিস্টেমের কোনো অংশই যদি জনগণের প্রত্যাশার বিপরীতে কাজ করে, তবে তরুণ প্রজন্ম তা সহ্য করবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন। এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও আসন্ন সিটি মেয়র প্রার্থী মোবাশ্বের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সারজিস আলম বলেন, পারিবারিক বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে হবে।

About dainiksatkhira24

Check Also

নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার

Spread the loveডেস্ক রিপোর্ট: নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধ্যাপক মুহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com