ভারতে খুব শিগগিরই দেখা হবে : মেসি

Spread the love

ডেস্ক রিপোর্ট: নানা জল্পনা-কল্পনা শেষে, সব আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে তিন দিনের ভারত সফরে আসছেন লিওনেল মেসি। আর এই সফরকে ঘিরে বেশ উচ্ছ্বসিত সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ভারত সফরে যেতে যেন তর সইছে না আর্জেন্টাইন এই সুপারস্টারের।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভারত সফরের সূচি প্রকাশ করেছেন মেসি। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের মানুষের থেকে যে ভালবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। কয়েক সপ্তাহের মধ্যে গোট ট্যুর শুরু হবে। কলকাতা, মুম্বাই এবং দিল্লি সফরের সঙ্গে হায়দরাবাদ যুক্ত হওয়ায় আমি খুশি। শীঘ্রই দেখা হবে ভারত। ভারতে মেসির ব্যক্তিগত এই সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভারত সফরের আয়োজনের বন্দোবস্ত করেছেন দেশটির অন্যতম সফল ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

সূচি অনুযায়ী একই দিনে কলকাতা, হায়দরাবাদ সফর করবেন মেসি। ১৩ ডিসেম্বর কলকাতায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে তার অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠান কতক্ষণ চলবে, তা অবশ্য উল্লেখ করা হয়নি। সেদিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মেসির হায়দরাবাদে আরেক অনুষ্ঠান শুরু হবে।

কলকাতা-হায়দরাবাদ পর্ব শেষ করে এরপর মেসি যাবেন মুম্বাইয়ে। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তার অনুষ্ঠান। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য দিল্লি। ভারতের রাজধানী শহরে স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে তার অনুষ্ঠান। মুম্বাই-দিল্লির অনুষ্ঠান কতক্ষণ চলবে, সেটাও মেসির সূচিতে উল্লেখ করা হয়নি।

মেসি সবশেষ ভারত সফরে খেলতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকতার সল্ট লেকে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ছিলেন মেসিও।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com