Breaking News

বিজিবির অভিযানে মাদক সহ সাতলক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার সকাল থেকে জেলার কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, ভোমরা, তলুইগাছা ও গাজীপুর
সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। রোবাবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, কাকডাঙ্গা থেকে ২, লক্ষ ৩৫ হাজার – টাকা মূল্যের শাড়ি ও ঔষধ, মাদরা থেকে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
তলুইগাছা থেকে ১ লক্ষ ৪০ হাজার – টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
এছাড়াও, ঘোনা থেকে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা আটক করা হয়।

তিনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য ছয় লক্ষ উনসত্তর হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com