Breaking News

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১, আহত ৫

Spread the love

ডেস্ক রিপোর্ট:নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত পাঁচ জন আহতের খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষ চলাকালে নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা না গেলেও এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীরা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কোন্দল তৈরি হয়। বৃহস্পতিবার ভোরে কোন্দল থেকেই সংঘর্ষের সূত্রপাত। মূলত নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া বিরোধে জড়ায়।
সম্প্রতি সময়ে দলীয় কর্মসূচিতেও তারা পৃথকভাবে পালন করে আসছেন। এ বিরোধের ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার ভোরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইদন মিয়াকে নরসিংদী হাসপাতালে নেওয়ার পথে নিহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।

নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com