
কামরুল হাসান:
বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রবিবার বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় হয় বলে জানা গেছে।
দলের চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রিয় নেতা সাক্ষাৎ করায় তালা-কলারোয়ার দলীয় নেতা-কর্মীসহ হাবিবভক্ত সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় হাবিবুল ইসলাম হাবিব এর সাথে উপস্থিত ছিলেন তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম-লাম। সাতক্ষীরা জেলা বিএনপিকে নতুনভাবে নতুন রূপে সাজাতে এবং তালা-কলারোয়ার উন্নয়নে এই জনপদের মজলুম নেতা হাবিবুল ইসলাম হাবিবের কোন বিকল্প নেই বলে মনে করেন দলীয় নেতা-কর্মীরা। দলের চেয়ারম্যান ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তালা-কলারোয়ার গণমানুষের প্রাণের দাবি তাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে যেনো মর্যাদাসম্পন্ন স্থানে অধিষ্ঠিত করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
