Breaking News

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কলারোয়া বিএনপির প্রাণঢালা শুভেচছা ও অভিনন্দন 

Spread the love
কামরুল হাসান:
কলারোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি। তালা-কলারোয়া সংসদীয় আসনের পক্ষ থেকে বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে এ অভিনন্দন জানানো হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কলারোয়া পৌর সদরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া এ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে দলের চেয়ারম্যান ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনের পাশাপাশি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়ার বিভিন্ন কেন্দ্রের অনিয়মের মাধ্যমে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করার অভিযোগ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে পরাজয় বরণ করতে হয়-এটা খুবই দুঃখজনক।
কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com