আশাশুনিতে আইন-শৃঙ্খলা  কমিটির সভা অনুষ্ঠিত

Spread the love
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশাশুনি সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার  লে. আসেফ আহসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু প্রমুখ। নওয়াপাড়ার কাছে পাউবোর বাঁধের দুরাবস্থা, মাদক, বিভিন্ন স্থানে চুরি, বাজার কমিটি গঠন, আশাশুনি ব্রীজের মুখে যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com