
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বয়স্করা ঘরে বসেই ভাতা পাবেন। তাছাড়া মা-বোনদের জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে সবচেয়ে বড় উপহারটি হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে বয়োজ্যেষ্ঠ ও অসচ্ছল পরিবারগুলো ঘরে বসেই ভাতা পাবে।আগামী প্রজন্মের ছেলে-মেয়েরা এই ভাতা ব্যবহার করে লেখাপড়া চালিয়ে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে উঠবে।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ফুটবল মাঠে ধানের শীষের বিশাল জনসভায় এ বক্তব্য দেন।
তিনি আরও বলেন,বিএনপির তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় কৃষকদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা রাখা হবে। হিন্দুদের জন্য ১৬ নম্বর দফায় রয়েছে তাদের সকল সুযোগ-সুবিধা প্রদান ও স্বাধীনতার সুরক্ষা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনা দিয়েছেন তা এ দেশের মানুষের জন্য নতুন স্বপ্ন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর মাঠে নির্বাচনী সমাবেশে রতনপুর বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম। উপজেলা রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী। আরও বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিঃসহ সভাপতি কাজী ইমাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল হাজী, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম। উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান,সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন,জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ হাজার হাজার নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকবৃন্দ।
এসময়ে ধানের শীষ প্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠে রতনপুরের ফুটবল ময়দান। এসময়ে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়। এ সময়ে ধানের শীষের এমপি প্রার্থী বলেন, গত ৩ তারিখে আমি দলীয় নমিনেশন পাওয়ার পর থেকে কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার অলিগলিতে ঘুরেছি, লিফলেট বিতরণ করেছি। নির্বাচনী সমাবেশ করে চলেছি, নেতা কর্মীরা আমার সাথে দিন রাত পরিশ্রম করছে, ভোটারদের বাড়ি- বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছে। সাতক্ষীরা ৩ আসনটিতে সকল ভেদাভেদ ভুলে কাজ করলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। তিনি সমাবেশ থেকে সকলের নিকট ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার দাবি জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
