ফেসবুকে ষ্টাট্যাস দিয়ে তালায় যুবকের আত্নহত্যা

Spread the love

জহর হাসান সাগর:৩ দিন আগে ফেসবুকে ষ্টাটাস দেয়ার পর নিজ বসতবাড়ী থেকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় রাজু হাসান (৪২) নামে যুবকের লাশ। বুধবার সকালে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধারের পর পুলিশে খবর দেয় স্থানীয়রা। মারা যাওয়া যুবক শ্রীমন্তকাটি গ্রামের মৃত ইয়াছিন হোসেনের ছেলে । তার ফেসবুক স্টাট্যাসটা হুবহ তুলে ধরা হল, “যাকে বাবার জায়গায় স্থান দিয়েছিলাম, যাকে মায়ের জায়গায় স্থাান দিয়েছিলাম, যাকে নিজ ভাইয়ের জায়গায় স্থান দিয়েছিলাম, আর সব জায়গা মিলে আমার প্রিয়তমা স্ত্রী কে জায়গা দিয়েছিলাম, তারাই আজ আমার মৃত্যুর কারন। কি অপরাধ ছিলো আমার আমি গরীব ও অসুস্থ বলে। আমি এতিম সন্তান বলে গেলাম তোমাদেরও এমন এক সময় আসবে ভিক্ষা করে খেতে হবে। কেউ অবহেলিত হলে ছুড়ে ফেলে দাও। শাশুড়ি মা !লোক দেখানো নামাজ পড়ে কি লাভ। ইসলাম সম্পর্কে তুমি কিছুই জানো না। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গার সমান। ভালো হয়ে যাও সবাই।

স্থানীয়রা জানান, ফেসবুকে ৩ দিন আগে ষ্টাট্যাস দেওয়ার পর পরই নির্জন ওই বাড়ীতে সে আত্নহননের পথ বেছে নেয় রাজু হাসান। বাড়ীতে কেউ না থাকায় গন্ধ ছড়িয়ে পড়লে বুধবার সকালে তার ঘরের দরজা ভেঙে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com