Breaking News

ফকরাবাদ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার ফকরাবাদ জেলপাতুয়া বুড়িয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী জিএম আল ফারুকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব সনাতন বৈরাগীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য কাত্তির্ক চন্দ্র ব্যানার্জী প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনার উপ—পরিচালক কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে আগামী ৬ মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com