Breaking News

নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে —–কলারোয়ায় নবাগত ডিসি কাউসার আজিজ

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪জুন) কলারোয়া পাইলট হাইস্কুলে অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোন বিভেদ নয়, আসল কথা মানুষের মতো মানুষ হতে হবে। ইভটিজিং থেকে বাল্যবিবাহের প্রবনতা বাড়ে। সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সরকারি পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাংবাদিক নেতা এম এ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, মোস্তাক আহমেদ, খোরশেদ আলী, দেলোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, সানবিম করিম সিয়ামসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরে ডিসি কাউসার আজিজ কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ও বিদ্যালয় পরিবেশ উন্নয়নে” শিক্ষক- শিক্ষার্থীদের শিষ্টাচার ও নৈতিকতা ক্যাম্পেনিং” শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এবং উপজেলা অডিটোরিয়ামে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করেন।

এদিকে, উপজেলার পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প, হেলাতলা কমিউনিটি ক্লিনিক, কলারোয়া গার্লস স্কুলে সাইক্লোন সেন্টার কাম একাডেমিক ভবন নির্মান, টিআর প্রকল্প, বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক।

 

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com