Breaking News

ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করুন—-সাবেক এমপি হাবিব

Spread the love
কামরুল হাসান: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট  প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার চন্দনপুর হাইস্কুল ময়দানে চন্দনপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। এ জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক  ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, যুবদল নেতা আবু রায়হান, শফিউল আলম শফিসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com