দেবহাটায় জাতীয় যুব দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত‌

Spread the love

মোমিনুর রহমান:দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সফল আত্মকর্মীদের মাঝে যুবঋণ এবং পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী। দেবহাটা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা এবং দেবহাটা থানার এসআই ইব্রাহীম মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর রাজিব আহমেদ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত তরিকুল ইসলাম, সফল আত্মকর্মী রুবিনা আক্তার, সাইদুল ইসলাম ও সুমন খান, আমাদের টিমের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মনি এবং দরদী সংগঠনের দেবহাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান প্রমুখ।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সফল যুব সংগঠনের মাঝে অনুদানের চেক, যুবঋণের চেক এবং সফল আত্মকর্মী ২ জনকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com