Breaking News

তালায় ১৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় ১৫ পিচ ইয়াবাসহ ইসরাক সরদার (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩মে)  উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার  ইসরাক সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে।
স্থানীয় জানায়,ইসরাক দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান,গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

About dainiksatkhira24

Check Also

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র,সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com