
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারিয়া(২) ওই গ্রামের রিয়াজুল শেখের মেয়ে।স্থানীয়রা জানায়,সকালে মেয়েটি বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোন এক সময় সকলের অগোচরে বসতবাড়ির পাশের পুকুরে ডুবে যায়। কিছু সময় পর তাকে খুঁজেতে শুরু করে পরিবারের সদস্যরা। পরবর্তীতে মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা।এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া পড়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
