
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় শতবর্ষী খলিশখালী,মাগুরা এস সি কলেজিয়েট ইনস্টিটিউটের নব গঠিত এডহক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বালিয়াদহ গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কৃতক ছয় মাসের জন্য এডহক কমিটি চলতি মাসের ১৩ এপ্রিল অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি মোড়ল আবুল কাসেম,সদস্য সচিব প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রাশীদুল ইসলাম,সাধারণ শিক্ষক সদস্য মোড়ল হাফিজুর রহমান,অভিভাবক সদস্য আব্দুস সেলিম সরদারকে অন্তর্ভুক্ত করা হয়।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোজাম্লে হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গাজী এরফান আলী,এস কে ফরহাদ হাসান,মোড়ল আসাদুল জামান,সরদার রিজওয়ান, মোড়ল আবুল কাশেম,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন,,গাজী মাজেদ আলী,আশরাফুল আশিদ সুমন, আশরাফুল আলম,সাহানাজ বিশ্বাস,সবুজ ফকির প্রমুখ।সাবেক শিক্ষার্থী জি এম শাহীন আলমের সঞ্চালনায়স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন বলেন,কোন আপোস চলবে না। ১২৬ বছরেরদক্ষিণ বঙ্গের প্রাচীন প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন হয়েছে। কিন্তু প্রাচীন এই প্রতিষ্ঠানে বিগত ২০ বছরে কোন উন্নয়ন হয়নি।ঠিকরামপুর সপ্রবি প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান সুমন বলেন, নব গঠিত কমিটি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আশা করি প্রতিষ্ঠানের জন্য আমরা দল মত নির্বিশেষে এক সাথে কাজ করলে নব দিগন্তের সূচনা করা সম্ভব।স্থানীয় গাজী মাজেদ আলী বলেন,১৮৯৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারে। বলতে গেলে বর্তমানে সেটি না থাকার পর্যায়ে চলে গেছে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমার ইয়ার মেট। আমার তিন সন্তান। দুই ছেলে এইখানে লেখাপড়া শেষ করেছে। আমার মেয়ে এই প্রতিষ্ঠানে পড়ছে। কোচিং বাণিজ্যের রমরমা ব্যবসা চলছে। প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলতে আসলে তাকে পাওয়া যায় না। আজ তালা কাল যশোর চলে যান। তাহলে প্রতিষ্ঠান চালায় কে? রব নামের এক বিজ্ঞ শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করে। মেয়েদের ইভটিজিং মত ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানে। নব গঠিত কমিটির পাশে অধ্যক্ষ থাকবে কি না সন্দেহ প্রকাশ করেন তিনি।অবসর প্রাপ্ত সৈনিক রেজওয়ানা মোল্লা বলেন, অধ্যক্ষ এক দুর্নীতির মহা সাগর। নব গঠিত কমিটির উদ্দেশে তিনি আহ্বান করেন,নির্বাচনের মাধ্যমে আসবেন তাহলে কমিটি মজবুত হবে।দুনীর্তিগ্রস্ত অধ্যক্ষ টাকা আত্মসাত করে কবোতাক্ষ চরের অর্ধেক জমি তার। স্থানীয় এমপির ক্ষমতা ব্যবহার করে তিনি এই অর্থ আত্মসাত করতে সক্ষম হয়েছেন। তিনি জানেন কোথায় টাকা দিলে কাজ হয়।
বর্তমান এডহক কমিটির সভাপতি মোড়ল আবুল কাশেম বলেন,ধারাবাহিক কার্যবিধির মধ্য দিয়ে আমরা আজ এখানে এসেছি। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ম্যাধমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক মো:তৌহিদুজ্জামান প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে। এই প্রতিষ্ঠানে পড়াশুনা করে অনেকেরই রুটি রুজির ব্যবস্থা হয়েছে। এই বার ঈদের ছুটি বেশি হওয়ায় প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা একত্রে হতে পেরেছিলাম। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানকে কি ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে এসে সামাজিক কাজ করতে হয়। গত ৫ আগস্ট হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। একটি বৈষম্য হীন রাষ্ট্র কাঠামোর গড়ার লক্ষ্যে। আমারা প্রতিষ্ঠানকে কোন ভাবেই রাজনৈতিক মেরুকরণ করতে দেওয়া হবে না।অনেক পরে স্থাপিত আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই তুলনায় আমার এই অধ্যক্ষ (২০০২ সাল)যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা,ভবন,নিয়োগ বাণিজ্য করে ভঙ্গুর অবস্থার সৃষ্টি করেছে। এমনকি আমাদের এলাকার সন্তানরা অন্যত পড়তে চলে যাচ্ছে। অধ্যক্ষ মোঃ রাশীদুল ইসলাম আমারও শিক্ষক। তবু ও সততার প্রশ্নে আমি আপোসহীন থাকবো।তিনি আরও বলেন, আমি এই কাজের যোগ্য নয়। এই কমিটির মেয়াদ ৬ মাস। আপনাদের ভালো না লাগলে আমি সেচ্চায় পদত্যাগ করবো। কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকীতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডা:মোহাম্মদ ইউনুস স্যারের বয়স ৮৫ বছর। কিন্তু তিনি ২৫ বছর বয়সের তরুণদের মত চিন্তা ভাবনা করেন। উনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাহলে আমরা কেন পারবো না? সকল অনিয়ম ও দুর্নীতির দূর করে বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্দেশ্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন,চলতি অর্থবছরের মধ্যে আমরা নতুন ভবনের কাজ আরম্ভ করবো। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন,আধুনিক গবেষণাগার, প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করার জন্যে কম্পিউটার ল্যাব,সৃজনশীল কাছে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। মতবিনিময় সভা শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অংশগ্রহণকারী,সাবেক কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বর্তমান ছাত্র-জনতা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
