Breaking News

তালায় দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ সামগ্রী বিতরণ

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামে জলাবদ্ধ এলাকার প্রান্তিক ও দুঃস্থ্য নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার উপকারভোগীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করেন।
এর আগে নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র সহযোগীতায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে বিশেষ বরাদ্দের আওতায় নাউস সেমিনার কক্ষে উপকারভোগী ১০জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে জলাবদ্ধ এলাকার হতদরিদ্র ১০জন নারীকে সেমি পাকা টয়লেট নির্মাণ উকরণ বিতরণ করা হয়।
নাউস’র কার্য নির্বাহী কমিটির সভাপতি জাকিয়া সুলতানা ইতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী ককর্মকর্তা দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এম. আবুল কালাম আজাদ। তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় সভায়- স্বাগত বক্তব্য রাখেন, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশানারা বেগম।
সভা শেষে প্রধান অতিথি উপকারভোগী নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট নির্মানের সামগ্রী সহ গাছের চারা বিতরণ করেন। এসময়  তিনি নারী উন্নয়ন সংস্থা কার্যলয়ে গাছের চারা রোপন করেন।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com