Breaking News

তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

Spread the love

তালা প্রতিনিধি:

“মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য ” প্রতিপাদ্যে সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে সুনাম ( সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বদেশ সাতক্ষীরা,  আইন ও সালিশ কেন্দ্র ( আসক) সহযোগিতার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন।

তালা উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও বিএনপি নেতা হাজী  রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রসক্লাবের সভাপতি এম এ হাকিম, রুপালী সংস্থার পরিচালক ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় সংস্থা  জেএসডির নেতা ও পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, খলিলুর রহমান লিথু, নাগরিক কমিটির সদস্য শেখ মিজানুর রহমান ডাবলু প্রমুখ।

বক্তারা বলেন , শহরের সাথে গ্রামের ভেদাভেদ দূর করতে হবে। তাদের নাগরিক অধিকার পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা জেলা দুর্যোগ মোকাবেলায় অতিরিক্ত বরাদ্দ দিতে হবে । সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্টানে উপস্থিত কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি  টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল,

এনসিপির নেতা মামুন হাওলাদার, সাংবাদিক কে এম শাহিনুর রহমান, সিকান্দার আবু জাফর বাবু, রফিকুল ইসলাম নয়ন, সুনাম কমিটির সহ-সভাপতি সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, সহ সম্পাদক সর্বরী দাস সহ সুনাম কমিটির সকল সদস্যরা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com