Breaking News

ডুমুরিয়ার চুকনগরে দু’দিনব্যাপী ফাস্ট ওপেন স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্ণামেন্ট শুরু

Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি:ডুমুরিয়ার চুকনগরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ফাস্ট ওপেন স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্ণামেন্ট। দাবা ফেডারেশনের সহযোগিতায় স্হানীয় চেস ক্লাবের উদ্যোগে চুকনগর ডিগ্রী কলেজে শুক্রবার সকাল ১১ টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্ণামেন্ট শেষ হবে। এর আগে সকাল ১০ টায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন। বিশেষ অতিথি ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন। সাংবাদিক দীপ্তিমান বাপ্পীর পরিচালনায় এ টুর্ণামেন্টে দেশের ২০ জেলার কমপক্ষে দেড় শতাধিক দাবাড়– অংশ নিয়েছেন। প্রথম দিন ৩ রাউন্ড খেলা হয়েছে। প্রধান অতিথি তার বক্তৃতায় এ বুদ্ধিদৃপ্ত খেলায় যুবসমাজকে বেশি করে সম্পৃক্ত করার আহবান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com