Breaking News

ডিবি পুলিশ পরিচয়ে তুলে আনা স্বামীর সন্ধান চান স্ত্রী

Spread the love

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে তিন দিন আগে যশোর থেকে তুলে নিয়ে আসা স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগির স্ত্রী। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাসুম বিল্লার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন (২৯)।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আর্থিক অবস্থা ভালো না থাকায় গত কয়েক বছর ধরে স্বামীসহ স্বপরিবারে আমরা যশোরে ভাড়াবাড়িতে বসবাস করে আসছি। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ১ আগস্ট বেলা ৩টার দিকে যশোর সংকরপুরে কাজ করা অবস্থায় ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে আসে। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে দুর থেকে একটি কার্ড দেখান এবং এরপরই আমার স্বামীকে বেধড়ক মারপিট করতে থাকে তারা। সেই থেকে আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না। পরে কালিগঞ্জ থানা, সাতক্ষীরা ডিবি কার্যালয়, হাসপাতাল এবং জেল খানায় খবর নিয়েছি। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

তিনি আরো বলেন, আমার স্বামী যদি অপরাধী হয়ে থাকে তাকে পুলিশ আটক করলে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর কথা কিন্তু সেখানেও নেই আবার সাতক্ষীরার ডিবি পুলিশ জানে না তাহলে আমার স্বামীকে কারা তুলে নিয়ে গেল? আমার জানা মতে আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলো না। বর্তমান বাংলাদেশে কোন আসামীকেই এভাবে গুম করার সুযোগ নেই তাহলে আমার স্বামীকে কারা নিয়ে গেল।গত তিন দিন ধরে তিনি কোথায় আছেন প্রশাসনের কাছে তা জানতে চান তিনি।

সাবিনা ইয়াসমিন বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার স্বামী কৃষ্ণনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন করেছিল। এটা নিয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে বিরোধ ছিলো। ওই ঘটনার জেরে তাকে এভাবে তুলে নিয়ে গুম করা হল কি না সেটিও ভেবে পাচ্ছি না। আমি আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা হায় পড়েছি। আমার স্বামীই আমাদের পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাকে না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি।
তিনি স্বামীর সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com