Breaking News

টানা কয়েকদিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

Spread the love

অনলাইন ডেস্ক:
দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে হতে পারে। এসময় দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এদিন সারাদেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

এছাড়াও আগামী পাঁচদিনের প্রথমদিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থা

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com