সাতক্ষীরায় নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং এর ৭১জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় সদর উপজেলা নির্বাচন অফিসের সামনে মুন্সিপাড়া নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। নিউরন নার্সিং ভর্তি কোচিং এর পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাল্লুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক লালটু সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শিক্ষক আল আজাদ খন্দকার,সামিউর রহমান, আবু রায়হান ইব্রাহিম খলিল, হিমেল হাসান রাসেল, আমিনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন,ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরসূরীদের সাফল্যের সারথি হয়ে টানা ৫মবারের মতো বাজিমাত করছে ‘সাতক্ষীরা নিউরন নার্সিং ভর্তি কোচিং’। ১৬মে অনুষ্ঠিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার ফল প্রকাশ হয় গত ১৮মে। ফলাফলে সাতক্ষীরা নিউরন” নার্সিং ভর্তি কোচিং থেকে ২১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যারমধ্যে কৃতিত্বের সাথে ৭১জন সাফল্য অর্জন করে পাশ করেন। উত্তীর্ণ ৭১ জনের মধ্যে সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি ইনিস্টিটিউটে ৩০জন। যা জেলার অন্যান্য প্রতিষ্ঠান অপেক্ষা সর্বোচ্চ।
বক্তারা আরো বলেন, জাতীয় মেধায় বিএসসি ইন নার্সিংয়ে ৬ষ্ঠ স্থান অধিকারী হয় সাতক্ষীরা নিউরন থেকে। এভাবেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আলোকবর্তীকা ছড়িয়ে পড়ুক এই কামনায়। সবশেষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com