Breaking News

জমকালো আয়োজনে সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সততা নিষ্ঠা ঐক্য ও শক্তি স্লোগানে জমকালো আয়োজনে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠণ সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড় চত্বরে ফেস্টুন, কবুতর উড়িয়ে র‌্যালী শেষ হয়।এর
পর আল বারাকা কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ্, জুলাই যোদ্ধা ইমরান হোসেন প্রমুখ। এছাড়া সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সহ সভাপতি আব্দুল মমিন, আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠণিক সম্পাদক এস.এম তৌহিদুজ্জামান, হোসেন আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবজমিনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন।

তরুণদের সমন্বয়ে গঠিত এ সামাজিক সংগঠণটি সাতক্ষীরার জনমানুষের জন্য কাজ করবে আশা প্রকাশ করেন বক্তারা। পরে মোড়ক উন্মোচন ও দোয়ানুষ্ঠাণের মধ্য দিয়ে শেষ হয় আত্মপ্রকাশের অনুষ্ঠানটি শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com