চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করবে যুক্তরাষ্ট্র

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, বিশেষত, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমাদের নজরে রয়েছেন।

এ ছাড়া চীন এবং হংকং থেকে ভবিষ্যতের ভিসা আবেদনকারীদের পরীক্ষা-নিরীক্ষা বৃদ্ধির জন্য মানদণ্ডও সংশোধন করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে চীন ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাইডেন আমলেও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপের সূচকে ছিল।

তবে শুল্ক নিয়ে দুই পরাশক্তির মধ্যে আপাতত স্বস্তির খবর এলেও চীনা শিক্ষার্থীদের নিয়ে নতুন করে বার্তা দিল ট্রাম্প প্রশাসন। এর আগে গত সোমবার ট্রাম্প প্রশাসন দূতাবাসগুলিকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ বন্ধ রাখার নির্দেশ দেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাই কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনার কারণেই এমন সিদ্ধান্ত এসেছে বলে জানা যাচ্ছে।

দূতাবাসগুলোতে পাঠানো একটি চিঠিতে মার্কো রুবিও বলেন, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বিবিসি জানিয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রে অন্তত দুই লাখ ৮০ হাজার চীনা শিক্ষার্থী অধ্যয়নরত ছিল।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com