Breaking News

গাছের সাথে এ কেমন শত্রুতা

Spread the love

তালা প্রতিনিধি :সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইদের বিরুদ্ধে শালিস সিদ্ধান্ত অমান্য করে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মোঃ রেজাউল খাঁ, পিতা—মৃত মোহম্মদ খাঁ, খলিলনগর বাগের আমতলা এলাকার বাসিন্দা। তিনি জানান, তার সৎ ভাই খাইরুল খাঁ ও জাহিরুল খাঁ একত্রিত হয়ে তার নিজ মালিকানাধীন জমি থেকে ৮ থেকে ৯টি গাছ কেটে নিয়েছেন।

রেজাউল খাঁ জানান, প্রায় এক মাস আগে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে শালিস হয়। শালিসে নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী যার যার জমি ভাগবাটোয়ারা করে বুঝিয়ে দেওয়া হয়। গাছসহ যে জমির দখল তাকে দেওয়া হয়, সেটিই তিনি ভোগদখলে রাখছিলেন।
তবে কিছুদিন পর, তিনি বাড়িতে না থাকাকালীন সুযোগ নিয়ে অভিযুক্তরা গোপনে সেই জমির গাছ কেটে নেয়। শালিসের স্পষ্ট নিষেধ থাকা সত্ত্বেও তারা তা অমান্য করেছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, এ ঘটনায় স্থানীয় লোকজন আবারও মীমাংসার আশ্বাস দিয়ে সময় চাইলেও সপ্তাহখানেক পেরিয়ে গেছে। ফলে ক্ষুব্ধ রেজাউল খাঁ কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com