Breaking News

কলারোয়ায় বিএনপি নেতার পাটগুদামে আগুন

Spread the love

কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গ্রামীণ ব্যাংক অফিসসংলগ্ন পাটগুদামে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক বিএনপি নেতা গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে এসে গুদাম খুলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন পুরা গুদামঘরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কলারোয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১ টা ৫৫ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, আমার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই এটি নিশ্চিতভাবেই একটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ। আগুনে গুদামে থাকা প্রায় ১৩ শ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দ্রুত বিচার দাবি করেছেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com