Breaking News

কলারোয়ায় সাংবাদিকদের সাথে ব্যবসায়ী নেতাদের সৌজন্য মতবিনিময়

Spread the love

কামরুল হাসান: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক নেতাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। এসময় ব্যবসায়ী নেতারা সমিতির নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন এবং ফাণ্ড সৃষ্টির জন্য একটি র‍্যাফেল ড্র আয়োজনের প্রস্তুতির কথা জানান। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে র‍্যাফেল ড্র সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে নেতৃবৃন্দ বলেন, কলারোয়া বাজারের ব্যবসায়ীদের সুরক্ষার জন্য সমিতির একটা নিজস্ব অফিস নির্মাণ অতি জরুরী। সেটি বাস্তবায়নে ব্যবসায়ী নেতারা সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক আতাউর রহমান, সুজাউল হক প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com