
কামরুল হাসান:
কলারোয়ায় সংবাদপত্র পরিবেশক জামান পত্র বিতানের স্বত্বাধিকারী অহিদুজ্জামানের মৃত্যুতে কলারোয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অহিদুজ্জামান (৭৮) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সকালে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্রয়াত অহিদুজ্জামান সত্তর দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসেবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন।
শনিবার জোহরের নামাজের শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন: কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, সুজাউল হক ও দেলোয়ার হোসেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
