Breaking News

কলারোয়ায় চারদলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় প্রথমবারের মতো শনিবার (১৯ এপ্রিল) আয়োজন করা হচ্ছে চল্লিশোর্ধ্ব ফুটবলারদের অংশগ্রহণে জমজমাট ডে নাইট ফুটবল টুর্নামেন্ট। আশি ও নব্বই দশকের ডাকসাইটে ফুটবলারদের সোনালী অতীত ও ক্রীড়াশৈলী এ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস থেকে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চারদলীয় নক আউট এ ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করেছে কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টটি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত ২১ কর্মকর্তা ও সদস্যদের স্মরণে নিবেদন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টায় কলারোয়া ফুটবল মাঠে চারদলীয় দিবারাত্রির এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। সকল খেলা শনিবার রাতেই সম্পন্ন করা হবে বলে জানান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু । শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হবে খুলনা ভেটেরান্স এফসি ও সাতক্ষীরা সোনালী অতীত এফসি। পরের খেলায় মুখোমুখি হবে যশোর নব্বই এফসি ও কলারোয়া সোনালী অতীত এফসি। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ও থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ (কচি)। টু্র্নামেন্ট স্পন্সর করছেন মার্কিন প্রবাসী ক্রীড়ানুরাগী মিঞা মাহবুব হোসেন বিপ্লব।

 

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com