Breaking News

সাতক্ষীরায় সিনডেনাফিল ও কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

গাজী হাবিব:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেট এবং ১০০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও  সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির সদস্যরা ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ১০০০ পিস ভারতীয় কাটগ্রা ট্যাবলেট, কুশখালী বিওপির সদস্যরা ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা বিওপির সদস্যরা ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। যার সর্বমোট ৫ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com