Breaking News

কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান

Spread the love

কামরুল হাসান: কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রথিতযশা সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু। কলারোয়া প্রেস ক্লাব আয়োজিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া মডেল জামে মসজিদের খতিব খায়রুল ইসলাম। দোয়ানুষ্ঠানে সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আলোচনা করেন অসরসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, সুজাউল হক ও দেলোয়ার হোসেন, কলেজ শিক্ষক মুর্তজা হাসান, যুবদল নেতা আলতাফ হোসেন, হাবিল, ইশারুল, কৃষকদল নেতা শাহাবুদ্দিন, সিরাজ প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com