Breaking News

তালায় বৃষ্টিতে জনমনে স্বস্তি,ইরি-বরো চাষীরা বিপাকে

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতে জনমনে স্বস্তি তবে ইরি-বোরো চাষীর বিপাকে পড়েছে। বৃহস্পতিবার (১৭এপ্রিল) বিকালে উপজেলায় টানা এক ঘন্টা মুষলধারে বৃষ্টি চলে।তালা বাজারের জনতা ব্যাংক মার্কেটের ফিউচার কম্পিউটারের স্বাধিকারী কাজী মেহেদী হাসান জানান,বেশ কয়েক দিন ধরে গরমে ঠিক মত দোকানে বসতে পারছিলাম না। আবার কাস্টমারদের আনাগোনা কম ছিল। বৃষ্টি হয়ে এখন ভালো লাগছে। স্থানীয় কৃষক আব্দুল জব্বার জানান,কিছু ধান কাটা হয়েছে কিন্তু বাড়িতে আনা হয়নি। যাদের আগাম জাতের ধান লাগানো ছিল তারা ধান ঘরে তুলতে পেরেছে। কিন্তু অধিকাংশ ধান এখনও মাঠে।সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান,বৃষ্টি এক সপ্তাহ পর্যন্ত চলতে পারে,এমন সম্ভাবনা রয়েছে। তবে সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান,চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে ধারণা করা হচ্ছে। কালবৈশাখী এবং বৃষ্টির কারণে কিছু ক্ষয়ক্ষতি হবে তবে সেটা তুলনামূলক কম। তিনি চাষীদের দ্রুত ফসল কাঁটার পরামর্শ দেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com