Breaking News

বড়খামার জামে মসজিদ পরিদর্শনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরা সদর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়খামার জামে মসজিদ পরিদর্শন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ। শুক্রবার (১১ জুলাই) জুম্মা নামাজের পূর্বে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বড়খামার জামে মসজিদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এরপর আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত পেশ এবং মসজিদে জু্ম্মার নামায আদায় করেন।বড়খামার মসজিদের খতিব ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আজিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান, মসজিদের সভাপতি আঃ গফ্ফারসহ মসজিদ সংশ্লিষ্ট ও গণ্যমান্য দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন।এসময় জেলা জামায়াতের আমীর মসজিদ কমিটির কার্যক্রম আরও বেগবান করতে মহান আল্লাহর দরবারের দোয়া করে। পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পরামর্শ দেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com