Breaking News

এবার পর্ন তারকাকে ঘিরে বিতর্কে ইয়ামাল

Spread the love

স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মৌসুমজুড়েই আলোচনায় ছিলেন লামিনে ইয়মাল। তবে মাঠের বাইরে বিতর্কের জন্ম দিতেও পিছিয়ে নেই বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার।

কয়েকদিন আগে নিজের চেয়ে ১৩ বছরের বড় নারীর সঙ্গে প্রেমে জড়ানোর গুঞ্জন রটেছে ইয়ামালকে নিয়ে। ইতালিতে ছুটি কাটাতে গিয়ে ছড়িয়ে পড়া ছবিকে ঘিরে এই বিতর্কের জন্ম। এবার তার সঙ্গে আলোচনায়ে এসেছে প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের নাম।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, খোদ সেই নারীই গণমাধ্যমের কাছে জানিয়েছেন ইয়ামালের কাছ থেকে প্রস্তাব পাওয়ার খবর। তবে বাভেল বার্সা তারকার বক্তব্য ‘সঠিক নয়’ দাবি করে ইয়ামালের বিরুদ্ধেই অভিযোগ করেছেন।

ক্লদিয়া বাভেল; ২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের ছবির এই তারকার দাবি, স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল তার সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন এবং দেখা করার অনুরোধ করেছিলেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে পার্টিতে তাদের একাধিকবার দেখা হয়েছে বলেও দাবি করেন। তবে ১৭ বছর বয়সি বার্সেলোনা তারকা ইয়ামাল এই দাবি অস্বীকার করে জানিয়েছেন, তারা কখনোই একে অপরের সঙ্গে দেখা করেননি।

বাভেল এই বক্তব্য দিয়েছেন মূলত ইয়ামালের এক দাবির প্রেক্ষিতে। ‘তারদেএআর’ নামের এক অনুষ্ঠানে এই ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ২৯ বছর বয়সী পর্ন তারকা বাভেলের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি জানান, বাভেল তাকে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই পর্ন তারকা বলছেন, ইয়ামালই বরং তার সঙ্গে প্রথমে যোগাযোগ করে দেখা করার প্রস্তাব দেন।

ইনস্টাগ্রামে এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিয়েছেন বাভেল। তিনি লিখেছেন, ‘২০২৫ সালে আমি এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যেহেতু লামিন ইয়ামাল ‘তারদেএআর’ অনুষ্ঠানে আমাদের কথিত সম্পর্কের প্রসঙ্গ তুলেছে, তাই আমি শ্রদ্ধা ও স্পষ্টতার সঙ্গে আমার দিকটা তুলে ধরছি। সে দাবি করেছে যে সে তার মায়ের সঙ্গে থাকে, কিন্তু বাস্তবে সে একাই থাকে। সে বলছে যে সে আমাকে প্রত্যাখ্যান করেছে, অথচ আসলে সে–ই আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং দেখা করার জন্য জোর দিয়েছিল। সে আমাদের দেখা হয়নি বলে দাবি করেছে, অথচ আমরা একাধিক সামাজিক অনুষ্ঠানে একে অপরের মুখোমুখি হয়েছি। আমি শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি যেন কটূক্তিপূর্ণ ও মানহানিকর বার্তাগুলো বন্ধ করা হয়।’

আগামী জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হবে ইয়ামালের। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার সঙ্গে সম্পর্কে জড়াননি বলেও দাবি করেন বাভেল, ‘আমি কখনোই কোনো নাবালকের সঙ্গে কোনো সম্পর্ক করিনি, কোনো বৈঠকের আয়োজন করিনি, এবং খ্যাতি বা অর্থ নিয়ে কোনো পরিকল্পনাও ছিল না। যেটাতে আমরা দুজনই একমত, তা হলো—আমাদের মধ্যে কোনো বৈঠক বা কোনো ঘটনাই কখনো ঘটেনি। খবরের শিরোনাম আর জনমতের পেছনে তারাও মানুষ। সম্মানবোধ থেকে আমি সকলের কাছে বোঝাপড়া ও সংযমের অনুরোধ করছি।’

বাভেলের দাবি অনুযায়ী, লামিন ইয়ামাল নাকি তাকে দেখা করার জন্য ‘হাজার হাজার বার্তা’ পাঠিয়েছিলেন। এই অভিযোগের জবাবে ইয়ামাল সরাসরি বলেন, তিনি ‘কখনোই তাকে (বাভেল) দেখেননি’ এবং তার সব দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’—বরং তিনিই বাভেলকে প্রত্যাখ্যান করেছিলেন। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেও দু’পক্ষ এক বিষয়ে একমত—তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক বা ঘটনা ঘটেনি।

এই বিতর্কের কিছুদিন পরই আরও একটি ঘটনা সামনে আসে। বার্সেলোনার এই উঠতি তারকাকে সম্প্রতি ছুটিতে দেখা যায় ২৯ বছর বয়সী ওনলিফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে। তবে সোশ্যাল মিডিয়ায় ‘হুমকি ও অপমানজনক বার্তা’ পাওয়ার পর ভাসকেজ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, তাদের মধ্যে কিছুই ঘটেনি, শুধু একটি ট্রিপ তারা একসঙ্গে সময় কাটিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com