Breaking News

এনসিপি কার্যালয়ের সামনে আবার ককটেল বিস্ফোরণ

Spread the love

নিউজ ডেস্ক:

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। এনসিপির নেতাদের দাবি, এটি একই স্থানে ককটেল বিস্ফোরণের তৃতীয় ঘটনা।

এ সময় কার্যালয়ের সামনে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে ‘জুলাই পদযাত্রা’র চিত্র প্রদর্শনী চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন বলেন, “কার্যালয়ের সামনে আবার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা এখনো জানি না, কে বা কারা এর সঙ্গে জড়িত। তবে বিষয়টি রমনা থানায় অবহিত করেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এর আগে ৩ জুলাই শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনীর সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারও আগে বাংলামোটরেই প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ ও এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

এনসিপি বলছে, ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। দলটি এসব ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, বিস্ফোরণে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com