Breaking News

আশাশুনিতে ৩ দিনের ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে ভূমি মেলা -২০২৫ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে গত ২৫ মে মেলার উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় ও কর্মদক্ষতায় ১ম স্থান অধিকার করায় বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মজিদ, ২য় স্থান অধিকারী শোভনালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ আনিছুর রহমানসহ অন্যান্য ইউএলওদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ আল জুম্মান, ২য় স্থান অধিকারী ৯ম শ্রেণির আফরোজ ফাতেমা ও ১০ ম শ্রেণির নুসরাত জাহান আশরাফী স্বর্ণা, ৩য় স্থান অধিকারী ৮ম শ্রেণির দেবজ্যোতি কুন্ডু ও ১০ম শ্রেণির বিউটি খাতুনকে পুরস্কার প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com