Breaking News

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষার শিবির অনুষ্ঠিত হয়। ফেডারেশনের উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা ফেডারেশনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাও: নূরুল আবছার মুর্তাজা ও মা: আনওয়ারুল হক। অন্যদের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন, সাবেক মেম্বর মাওঃ খোরশেদ আলম, শ্রমিক নেতা আবুল কাশেম সানা, হযরত আলী, আইয়ুব রসুল, আবারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ শ্রেণী ভিত্তিক প্রত্যেক শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com