Breaking News

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এএসআই এস এম তরিকুল ইসলাম অভিযান চালিয়ে মাগুরা জেলায় ২০০৯ সালের মাদকদ্রব্য আইনের মামলা এসসি ১৪০/০৯ ধারা ১৯৯০ এর ৯(১) টেবিলের ৩(খ) /১৯(৪) আসামী কাদাকাটি ইউনিয়নের সোনাপাড়া গ্রামের মোঃ ইমদাদুল হকের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে তার নিজ বাড়ির পেছন থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ সামসুল আরেফিন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com