Breaking News

আশাশুনিতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে জাতীয়বাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, মৎস্যজীবি দলের সভাপতি সফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন বাদ জোহর সদর বাজার জামে মসজিদে দলের সমৃদ্ধি ও সফলতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, মসজিদের ঈমাম প্রভাষক বাকী বিল্লাহ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, জাহিদুল ইসলাম বাবু, সাবেক ব্যাংকার শাহজান আলী, বেঞ্জু, শিক্ষক-ছাত্র ও নানা শ্রেণিপেশার মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com