Breaking News

আশাশুনিতে জাতীয় যুব দিবস পালন

Spread the love

জি এম মুজিবুর রহমান, ঃ আশাশুনিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফসার মুরতাজা, মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিকী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, জামায়াতের রোকনুজ্জামান, সংগঠক কামরুন নাহার, যুবক আহাদুজ্জামান প্রমুখ। ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তা আছিয়া সুলতানাকে ১ লক্ষ টাকা ও চন্দ্রা রানীকে ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com