Breaking News

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love
জি এম মুজিবুর রহমান:
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন।
কার্যক্রম পরিদর্শনকালে তিনি ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নাধীন  “Reducing Climate Change Induced Health Hazards of Pregnant Women, Children and Adolescent Girls (REACH) প্রকল্পের আওতায় “ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক এর সংস্কার কাজ এবং ইকো ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম” এর শুভ উদ্ধোধন করেন। এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিশ কুমার গোলদার, মুসলিম এইড এর কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, জমিদাতা, এলাকাবাসী, ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপকবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহিতাসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি এই ক্লিনিকসহ উপজেলার ৫টি কমিউনিটি ক্লিনিক, ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কার, চিকিৎসা সরঞ্জাম এবং ২টি ইকো ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে জেলার স্বাস্থ্য সেবায় সরকারের উন্নয়ন অংশীদার হিসাবে সহায়তা করার জন্য ইএসডিও কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
পরে তিনি প্রতিনিধি দলসহ একই ইউনিয়নে ইএসডিও কর্তৃক বাস্তাবায়নাধীন “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III)” প্রকল্পের আওতায় নির্মিত “সোদকনা পানি বিশুদ্ধকরণ প্লান্ট” এর পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, পানি বিতরণ/বিক্রয় কার্যক্রম পরিদর্শন ও পানি বিতরণ করেন। এ সময় প্লান্ট পরিচালনা কমিটির সভাপতি রত্না বিশ্বাস ও সদস্য সচিব ‍রূপা দাস তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এই প্লান্টের প্রতিদিন ৮ থেকে ১০ হাজার লিটার পানি পরিশোধন সক্ষমতা রয়েছে, যার দ্বারা এলাকার প্রায় ৪০০ পরিবারের দৈনিক সুপেয় ও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ইএসডিও’র প্রকল্প কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন যে, তারা একই ধরনের আরো ১টি পানির প্লান্ট শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে স্থাপন করেছেন। এছাড়াও পরিবার পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপন, জলবায়ু সহনশীল টয়লেট স্থাপন, দুর্যোগ আশ্রয়কেন্দ্রসমূহের ওয়াশ সুবিধা সংস্কার ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের আয় ও জীবিকা উন্নয়নে প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করে যাচ্ছে।
উল্লেখ্য যে, প্রকল্প দুটি যথাক্রমে দাতা সংস্থা ইনফন্টস ডু মন্ডে (ইডিএম) ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ধান চাষে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মানের অভিযোগ

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার চাকলা তেলেখালী মৌজায় ধান চাষের জন্য একসনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com