Breaking News

আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ হলরুমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কলেজ শিবির সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে ও পশ্চিম থানা শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, জেলা সেক্রেটারী নাজমুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, সাবেক জেলা সভাপতি প্রফেসর আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মাসুর রহমান ও শিক্ষার্থীদের মধ্যে রিয়াদ হোসেন ও ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com