Breaking News

আটক করে ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে দিল বিএসএফ

Spread the love

রঘুনাথ খাঁ:

ভারতে আটক ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। পরে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।

এসব বাংলাদেশী নাগরিকরা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। এদের মধ্যে আটজন পুরুষ,দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশীরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানী কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের হস্তান্তর করে। বিজিবি তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করেছে। পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com