নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে শুক্রবার শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ড. মোঃ মনিরুজ্জামান মনির। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করার পাশাপাশি, …
Read More »শ্যামনগর
শ্যামনগরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি :সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৯ মার্চ) মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় রমজাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সেক্রেটারি শুকুর আলীর ওপর ভূমিদস্যু আব্দুল গফুরের সন্ত্রাসী দলের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে …
Read More »সাতক্ষীরায় দুটি সোনার বারসহ এক পাচারকারী আটক
রঘুনাথ খাঁ ঃ ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা সহ ইউনুছ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে আটক করা হয়।আটককৃত ইউনুছ হাওলাদার (৫৫) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, ভারত …
Read More »সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান কল্যান ব্যানার্জীর
নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রতি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনবহির্ভূত নানামুখী বাঁধা, হুমকি ও কাজে হস্তক্ষেপে সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন সাংবাদিক সাংগঠনের নেতারা।মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শ্যামনগর উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে শুরু হওয়া ঘণ্টা ব্যাপী সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক …
Read More »শ্যামনগরের সেটেলমেন্ট অফিসার জাকিরের ভুয়া রায় বাতিল চেয়ে পত্র প্রেরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সহকারী সেটেলমেন্ট অফিসার জাকিরের দেওয়া ভুয়া রায় বাতিল চেয়ে আবেদন করেছেন খুলনা জোনাল কর্তৃপক্ষ। খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসার শুভ্রা দাস স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়েছে। পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বরাবার ৩১.০৩,০০০০,৬৫১.০৪.০৮২.২৫-৪৬৮ স্মারকে প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ৪২ (ক) বিধিমতে রুজুকৃত ১১৪৪/২০২৪ ও ১৬৪৯/২০২৪নং মিস মামলার রায় বাতিল চেয়ে এ পত্র …
Read More »সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১
রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগর,কয়রাসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার …
Read More »সাত নৌকা থেকে সাড়ে তিন লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ বনবিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে
আসিকুজ্জামান লিমন: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম এর বিরুদ্ধে সাড়ে তিন লাখ টাকা ঘুষ নিয়ে ২৯ জেলে মুক্তি দেয়ার অভিযোগ উঠেছে। গত ১১মার্চ সুন্দরবনের নিষিদ্ধ এলাকা কাছিকাটার দোলনা পীর, তেঁতুলবাড়িয়া,বকবাড়িয়া,পাগলের খাল এলাকায় অভিযান চালিয়ে ৭নৌকার ২৯জন জেলে আটক করে। আটকের পর চালান দেয়ার ভয় দেখিয়ে সাত নৌকা থেকে সাড়ে তিন লাখ টাকা নেয় এর পরে তাদেরকে ছেড়ে দেয়। …
Read More »শ্যামনগরে বি এনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন কৃষকদল নেতা
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার অভিযোগ এনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমানত মোল্যা।বৃহস্পতিবার( ১৪ মার্চ) রাতে শ্যামনগর থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন তিনি। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে , বিএনপি নেতাকর্মীরা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে নৈরাজ্য সৃষ্টি এবং …
Read More »শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩
রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকা হতে নেশা গ্রস্থ অবস্থায় ডাকাতের প্রস্তুতি কালে তিন যুবককে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের গফফার গাজীর ছেলে লিটন হোসেন (৩০), একই ইউনিয়নের শিব চন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে আবির হাসান আশিক ও উপজেলা সদরের ইসমাইলপুর গ্রামের আবুবক্কর সরদারের ছেলে সাগর হোসেন।বুধবার রাতে নূরনগর …
Read More »সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুড়ঝুলি খালের পাশের গাছের ডাল থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ নারীকে উদ্ধার করে নিয়ে আসেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর খাঁ ও তার সঙ্গী রহমান গাজী। উদ্ধার হওয়া নারী তার পরিচয় সঠিক ভাবে বলতে পারছে না। তবে তিনি বলেন তার নাম …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
