রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা ইউনুস গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইউনুস গাজী উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মশাসন গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। …
Read More »dainiksatkhira24
দেবহাটা আন্তর্জাতিক নারী দিবসে,কুইজ, হুইল চেয়ার, ও রোজাদারদের ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে। আন্তর্জাতিক নারী দিবসে,কুইজ, হুইল চেয়ার, ও রোজাদারদের ইফতার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮ মার্চ শনিবার সকাল ১১টায়, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন সভার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা …
Read More »দেবহাটায় প্রবাসীর পরিবারের সবাইকে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলি গ্রামের সৌদি প্রবাসী নূর হোসেনের পরিবারের প্রতিবন্ধী ছেলেসহ সবাইকে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, ৭ই মার্চ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাদীর বাড়িতে। বাদী নুর নাহার বেগম (৪৫) বলেন, স্বামী নূর হোসেন সৌদি প্রবাসী আমার শাশুড়ি মমতাজ বেগম(৬২) স্বামী নুর ইসলাম সরদার আমার প্রতিবন্ধী ছেলে বাকীবিল্লাহ (১৪) আমার শশুর নুর …
Read More »পাইকগাছায় এক সাথে ৩ সন্তানের জন্ম দিলেন এক নারী
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকারের বিয়ের ১৯ বছর একসাথে সংসার জীবন পার করার পরে, গুরুদাস সরকার (৪৫) ও কাকলি রানী (৩৭) দম্পতির কোল আলো করে তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে।শুক্রবার রাতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি।২০০৬ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলির। বিয়ের পর …
Read More »সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন কলারোয়ার ফারহানা নাজনীন
কামরুল হাসান: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত ২৩ ফেব্রুয়ারি তিনি ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান ফারহানা নাজনীন।তিনি শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সিংহলাল প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেণি পড়াশোনা শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। …
Read More »নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধন
শহর প্রতিনিধি: “নারী দিবস কেবল উদযাপনের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন”— এই বার্তা নিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা কমিটি। শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নারীর প্রতি সহিংসতা, …
Read More »মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকার——মোমিন মেহেদী
ডেস্ক রিপোর্ট: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, কেবলই ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টা। আন্তর্জাতিক নারী দিবস ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ মার্চ সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত …
Read More »কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কামরুল হাসান: কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের উন্নয়নকল্পে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। সভায় আগামী ১৫ মার্চ ক্লাবের নিজস্ব ভবনে ইফতার ও দোয়ানুষ্ঠানের …
Read More »সুন্দরবন উপকুলে বেড়িবাঁধ নির্মাণ কাজে চাঁদা দাবি ও বাধা প্রদানে কাজ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: প্রলংকারি ঘূর্নিঝড় আমফান ও রেমালে বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ঝাপালি, পশ্চিম দূর্গাবাটি, পূর্ব দূর্গাবাটি, দাতিনাখালিসহ ৫টি পয়েন্টে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদাবির ঘটনায় কাজ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সংশিলিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কর্পোরেশনের …
Read More »শহীদ আসিফ পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার উপহার
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র আসিফ হাসানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতারা।শনিবার (৮ মার্চ) দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রী …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
